, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন




ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০২৫, ০২:৩০ | 762 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন, র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা স্বাধীনতা চত্বরে তিন দিনব‍্যাপী অনুষ্ঠিত মেলার উদ্বোধন অনুষ্ঠানের এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল রহমান। প্রধান অতিথির বক্তব‍্য রাখেন খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর  হোসেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক সুবির কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন। বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার ওয়ালিদ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা, যুব উন্নয়ন  কর্মকর্তা এস এম কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার হামিদুল ইসলাম, উপ-সহকারি কৃষি অফিসার তুষার বিশ্বাস, করুনা মন্ডল প্রমুখ। তিন দিনব‍্যাপী মেলায় ১০ স্টলে বিভিন্ন ধরনের প্রযুক্তির উপকরন তুলে ধরা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET