, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মীলনী




নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মীলনী

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০২৫, ১৮:০৮ | 755 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন শাখার আয়োজনে ঈদ পুনর্মীলনী বৃহস্পতিবার বিকালে শাকতলী শেখ রেজা ইসলামীয়া দাখিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন সভাপতি মুফতি আহমেদ উল্লাহ নোমান আনোয়ারীর সভাপতিত্বে ঈদ পুনর্মীলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত।

পেরিয়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মুফতি আবু নসর মোহাম্মদ ছালেহের সঞ্চালনায় ঈদ পুনর্মীলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদ উল্লাহ মিয়াজী, উপজেলা জামায়াত আইন ও আদালত সম্পাদক মাওলানা আব্দুল মালেক মোল্লা, নাঙ্গলকোট পৌরসভা আমীর হারুনুর রশিদ, সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসাইন, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, এডভোকেট নূরে আলম সিদ্দিকী, কুমিল্লা মহানগর ২১নং ওয়ার্ড জামায়াত আমীর মাওলানা ইব্রাহিম মুসাফির, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি শহীদ উল্লাহ মজুমদার, পেরিয়া ইউনিয়ন তালিমুল কুরআন বিভাগ সভাপতি হাফেজ জিয়াউল হক জিয়া, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি অধ্যাপক শাহজাহান গাজী, ছাত্রশিবির পেরিয়া ইউনিয়ন সভাপতি রাহিম হোসেন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET