, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা গরু বিতরণ




ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা গরু বিতরণ

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৭ ২০২৫, ২১:২৭ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল চত্বরে এই গরু বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কর্তৃক অয়োজিত সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক জীবন-মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের ৭০ জন সুফলভোগীর মধ্যে এই গরু বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর শেখ আরমান ইবনে ইদ্রিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান, ভেটেনারী সার্জন সজীব হাওলাদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম,পৌর বিএনপির সভাপতি আবুল বাশার,সাধারণ সম্পদক শাহাজুল ইসলাম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET