, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে স্কুল পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে সভা ও সচেতনামূলক প্রচারণা অনুষ্ঠিত




বাগেরহাটে স্কুল পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে সভা ও সচেতনামূলক প্রচারণা অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৯ ২০২৫, ১৮:৫৭ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্কুল পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি এনগেজমেন্ট সভা ও সচেতনামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে ইউএনএফপিএ এবং সিডব্লিউএফডি এর সহযোগিতায় বাগেরহাট সদর উপজেলার বিএসসি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এটি অনুষ্ঠিত হয়। বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শামীম হাসানের সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ হারুনার রশিদ, ষাট গম্বুজ ইউনিয়নের আমিরে জামায়াত মওলানা হাবিবুর রহমান (রুবেল),  সমাজসেবক মোল্লা সালাহউদ্দিন, শেখ রবিউল ইসলাম, ষাট গম্বুজ ইউনিয়নের বিবাহ রেজিস্টার আব্দুল্লাহীল মুনীম, বিএস চুনখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোকেশ পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে নারীর প্রতি সহিংসতা, মাতৃমৃত্যুর ঝুঁকি, অপরিণত গর্ভধারণ, প্রসবকালীন শিশুর মৃত্যুঝুঁকি, প্রজনন স্বাস্থ্য সমস্যা, নারীশিক্ষার হার হ্রাস, স্কুল থেকে ঝরে পড়ার হার বৃদ্ধি পায়। তাই বাল্যবিবাহের প্রতি মা বাবাকে বেশি সচেতন থাকতে হবে। পাশাপাশি বিদ্যালয়ে প্রতিনিয়ত বাল্যবিবাহ এর বিভিন্ন অপকারিতা সম্পর্কে শিক্ষকদের আলোচনা করার আহবান জানান বক্তারা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET