, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাট চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা শিপনকে কারণ দর্শানো নোটিশ




বাগেরহাট চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা শিপনকে কারণ দর্শানো নোটিশ

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২১ ২০২৫, ১৮:৪৭ | 898 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনকে চাঁদাদাবীসহ অনৈতিক কর্মকান্ডের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। বুধবার (২১ মে) জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাজী খায়রুজ্জামান শিপন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীর্ঘদিন প্রচার প্রচারণা চালাচ্ছেন। তবে গেল বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে তার বিরুদ্ধে বিভিন্ন সময় চাঁদাবাজী, ঘের দখল, নিজ দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি, নিরহ মানুষদেরকে জিম্মি করাসহ নানা অনৈতিক কাজের অভিযোগ রয়েছে।
সব শেষ গেল ১৬ মে (শুক্রবার) মোরেলগঞ্জ উপজেলার বারইখালি ইউনিয়নের উত্তরসূতারলী গ্রামের প্রবাসী জাহিদের বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলের খাবার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল ও তার লোকজনের বিরুদ্ধে। প্রবাসীর পরিবারের শিপন কাজীর ভাই রাসেল কাজীর দাবি করা ২০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় এই খাবার ফেলে দেওয়া হয়েছে।দোয়া মাহফিলের খাবার ফেলে দেওয়ার ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।স্থানীয় নেতাকর্মীদের ধারণা দীর্ঘদিনের অনৈতিক কর্মকান্ড ও খাবার ফেলে দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ায় তাকে এই কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
প্রবাসী জাহিদের ভাই নাজমুল হাসান রানার স্ত্রী মুকুল বেগম বলেন, বিএনপি নেতা কাজী খাইরুজ্জামান শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল আমার স্বামীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় রাসেল তার অনুসারী নাইম, রমিওসহ আরও কয়েকজনকে সাথে নিয়ে বাড়িতে এসে দোয়া মাহফিলের খাবার ফেলে দেন।
তবে এসব ঘটনায় এখন পর্যন্ত পরিবারটি কোন অভিযোগ করেনি, আর পুলিশও কোন আইনি ব্যবস্থা নেয়নি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET