, , ,

শিরোনামঃ-




দিনাজপুরে শ্রম আইন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২২ ২০২৫, ২২:২৯ | 738 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 দিনাজপুরে ৫ দিনব্যাপী শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের শিল্পনগরী পুলহাট এলাকায় অবস্থিত পাটোয়ারী বিজনেজ হাউজ প্রাঃ লিঃ-এর হলরুমে ২২ মে বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্ত শ্রম অধিদপ্তরাধীন শিল্প সম্পর্ক শিক্ষায়তন, রাজশাহীর আয়োজনে এবং পাটোয়ারী বিজনেজ হাউজ প্রাঃ লিঃ এর সহযোগিতায় (১৮-২২) মে ৫ দিন ব্যাপী শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান।

অনুষ্ঠিত অনুষ্ঠানে শ্রম অধিদপ্তরাধীন শিল্প সম্পর্ক শিক্ষায়তন, রাজশাহীর উপ-পরিচালক মোহাম্মদ সাদেকুজ্জামান-এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত প্রশিক্ষণের সমণ্বয়কারী শিল্প সম্পর্ক শিক্ষায়তন, রাজশাহীর সহকারী পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান, বিসিক দিনাজপুরের শিল্পনগরী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, পাটোয়ারী বিজনেজ হাউজ প্রাঃ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী (মোহন)।

শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ কোর্সে ৩৫ জন নারী-পুরুষ শ্রমিক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শ্রমিকদের মাঝে বিভিন্ন প্রশিক্ষণ উপকরণ, ভাতা ও সনদপত্র প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET