, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে নাঙ্গলকোটে আনন্দ মিছিল




কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে নাঙ্গলকোটে আনন্দ মিছিল

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : মে ২৭ ২০২৫, ০০:২৮ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলা নব-গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নাঙ্গলকোট উপজেলা, কলেজ ও পৌরসভা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল সোমবার বিকালে নাঙ্গলকোট উপজেলা সদরে অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বটতলায় গিয়ে সমাবেশে মিলিত হয়৷ ‎সমাবেশে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন।
‎এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান ভূঁইয়া, হানিফ আরিফ, মাসুদ চৌধুরী, মাঈন উদ্দিন রনি, ইকবাল হোসেন, ফারুক মজুমদার, শাফিম নেওয়াজ সাগর, তারেক, ইকবাল, আরিফ, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল নেতা কাউছার আলম মজুমদার শিবলু, ইসমাইল হোসেন সাগর, আবু বকর নাঈম, পৌরসভা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন,  হারুনুর রশিদ, ফয়সাল ইসলাম সাগর প্রমুখ।
এদিকে, একই দিন দুপুরে নাঙ্গলকোট উপজেলা, কলেজ ও পৌরসভা ছাত্রদলের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে নাঙ্গলকোট উপজেলা সদরের বটতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET