খুলনার ডুমুরিয়া বাজার বনিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির ১১টি পদে মোট ২৫ জন প্রার্থী অংশগ্রহণ করেন। মোট ৬১৩ জন ভোটারের মধ্যে ৬০২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান।
নির্বাচনে আলহাজ্ব মাহাবুবুর রহমান মিঠু সভাপতি, হাফেজ মতিয়ার রহমান শেখ সহ সভাপতি, সাইফুল ইসলাম টুটুল সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন সরদার সাংগঠনিক সম্পাদক, রুহুল আমিন জোয়ার্দার কোষাধ্যক্ষ, তাপস কুমার রাহা ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ সম্পাদক
তৈয়বুর রহমান বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল গফুর, দপ্তর সম্পাদক খান রবিউল ইসলাম, প্রচার সম্পাদক এখলাচুর রহমান মিল্টন, কার্যকারী সদস্য শাজাহান শেখ, মেহেদী হাসান তনু, মতিয়ার রহমান বাগাতি, উত্তম কুমার দাস ও সরদার আব্দুল জালাল।
Please follow and like us:









