, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • চৌদ্দগ্রামে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু




চৌদ্দগ্রামে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১১ ২০২৫, ২০:৪৫ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের মজমুদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন; একই বাড়ির রাসেল মজুমদারের মেয়ে সামিরা আক্তার(১২) ও সাইফুল মজুমদারের মেয়ে সাফা মারওয়া(৭)।  বুধবার (১১ জুন) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন নিহতদের প্রতিবেশি যুব নেতা ইমরান মজুমদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামিরা আক্তার ও সাফা মারওয়া পরিবারের সদস্যদের অগোচরে বুধবার দুপুরে বাড়ির পাশের ছোট পুকুরে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ তাদের দুইজনকে না পেয়ে আশ-পাশের বাড়িতে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে আরেক শিশুর তথ্য মতে, পুকুরে নেমে খোঁজাখুজি শুরু করলে প্রথমে সামিরা আক্তার ও পরে সাফা মারওয়ার লাশ পাওয়া যায়। মুহুর্তের মধ্যেই পরিবারে শুরু হয় আহাজারি।
একই বাড়ির যুব নেতা ইমরান মজুমদার বলেন, পুকুরে গোসল করতে নেমে ভাতিজি সামিরা আক্তার ও সাফা মারওয়ার মৃত্যু হয়েছে। ছোট সন্তানদের দেখে শুনে রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী বলেন, ‘শুনেছি-পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদেরকে হাসপাতালে আনা হয়নি’।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET