, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও সম্মননা প্রদান




চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও সম্মননা প্রদান

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১১ ২০২৫, ২০:৪৭ | 888 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা’ এ স্লোগানকে ধারণ করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন ‘চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন’ এর ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ভিটা ওয়ার্ল্ড মিলনায়তনে জমকালো আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক কাজী শেখ ফরিদ। ভিডিও কলে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও ব্যবসায়ী জসিম উদ্দিন ভুঁইয়া, ব্যবসায়ী ইসমাইল হোসেন চৌধুরী। চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের পরিচালক মোঃ মাহিনের কোরআন তেলাওয়াতে, পরিচালক মোঃ রনি মজুমদারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হোসেন নয়নের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইকবাল হোসেন জনি, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, মোশাররফ হোসেন আবুল হাশেম, নুর মোহাম্মদ সুমন, এনায়েত উল্লাহ মাছুম, সাংবাদিক আনিসুর রহমান, মোঃ আলম, সাইদুল হক, আকাশ কর্মকার, মোঃ রাফি, মোঃ তুষার, ফুয়াদ, নিহাল, প্রলয়, রাকিবহর সদস্য, মোডেরেটর ও শুভাকাঙ্খীবৃন্দ। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী স্বেচ্ছাসেবী, সেরা রক্তদাতা ও অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে কেক কেটে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
উল্লেখ্য, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন প্রতিষ্ঠার পর থেকে দুই হাজারের বেশি মানুষকে বিনামূল্যে রক্ত দান করা হয়েছে। এছাড়া দুর্যোগমুহুর্তে খাদ্য সামগ্রী বিতরণ, গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার ও মাদক থেকে দূরে রাখতে খেলার আয়োজন করে সংগঠনটি। ইতোমধ্যে সামাজিক ও মানবিক কাজ বিশেষ করে রক্তদানে চৌদ্দগ্রাম উপজেলাসহ প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভরসায় পরিণত হয়েছে সংগঠনের সদস্যরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET