, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন 

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জুন ১৩ ২০২৫, ২২:২৩ | 736 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়ন আয়োজিত কর্মী সম্মেলন শুক্রবার বিকেলে বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী বাঙ্গড্ডা ইউনিয়ন আমীর মাস্টার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা-১০ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত।
অনুষ্ঠান শুরুতে অতিথি বৃন্দকে বাঙ্গড্ডা ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাঙ্গড্ডা ইউনিয়ন জামায়াত সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি মোসাদ্দেক হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা এস.এম মহি উদ্দিন, মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, উপজেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মালেক মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ওমর ফারুক মিয়াজী, কুমিল্লা মহানগর শ্রমিক পরিবহন ফেডারেশন সহ-সভাপতি নজরুল ইসলাম সেলিম, সাবেক ছাত্র নেতা  রফিকুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা মনিরুজ্জামান, মনির হোসেন, ইসলামী ছাত্র শিবির নাঙ্গলকোট উপজেলা উত্তর সভাপতি রাকিবুল ইসলাম,
বাঙ্গড্ডা ইউনিয়ন  ব্যাবসায়ী ফোরাম সভাপতি নজরুল ইসলাম রাসেল, জামায়াত নেতা আব্দুল মোতালেব রিপন, বাঙ্গড্ডা মহিলা মাদ্রাসা সভাপতি ব্যাংকার মামুনুর রশীদ, জামায়াতে ইসলামী ৯নং ওয়ার্ড সভাপতি হাফেজ শহিদ উল্লাহ, ৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল মোতালেব, সাবেক ছাত্র নেতা ইন্জিনিয়ার মহসিন, বাঙ্গড্ডা ইউনিয়ন যুব বিভাগ সভাপতি তোফায়েল আহমেদ অপু, সাবেক ছাত্র নেতা মাছুম মজুমদার, বাহাদুর আলম মজুমদার, মাস্টার আব্দুল গফুর, বাঙ্গড্ডা ইউনিয়ন শিক্ষক ফেডারেশন সেক্রেটারি ডাক্তার রুহুল আমিন, মাস্টার ইউসুফ প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET