দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নতুন করারোপ ছাড়ায় ২০২৫-২০২৬ অর্থ বছরের ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী।
সোমবার (৩০জুন) বেলা ১২ টায় পৌরসভা মিলনাতয়নে এক সুধি সমাবেশ ও উম্মুক্ত আলোচনা অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করা হয়।
নতুন অর্থ বছরের বাজেটে ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার মধ্যে পৌরসভার নিজস্ব রাজস্ব আয় ৪ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৫৭২টাকা,গত অর্থ বছরের রাজস্ব স্থিতি ৩৩ লাখ ৫৯ হাজার ৯৪৬ টাকা ও উন্নয়ন খাত থেকে আয় ৫৫ কোটি ৯০ লাখ টাকা নিদ্ধারণ করা হয়েছে।
বাজেট বক্তব্যে পৌর প্রশাসক বলেন বিগত অর্থ বছর গুলোতে করোনা প্রাদুর্ভাব বিশ্ব মন্দা সৃষ্টি এবং জুলাই বিপ্লবে শাসন ক্ষমতার পরিবর্তন হয়। সে কারনে পৌরসভার রাজস্ব আয় কমে আসে,একই সাথে সরকারের উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্ধ সীমিত করা হয়। ফলে কাঙ্কিত উন্নয়ন হয়নি,আগামী অর্থ বছরে সরকারের নতুন প্রকল্প ও অর্থ বরাদ্ধ বৃদ্ধি পাবে,এতে আগামীতে কাঙ্কিত উন্নয়ন হওয়ার আশা প্রকাশ করেন পৌর প্রশাসক।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর ভারপ্রাপ্ত নির্বাহী লুৎফুল হুদা চৌধুরী ও কাউন্সিলরের দায়িত্বে থাকা ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল।
বাজেটের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন ও পরামর্শ মুলক বক্তব্য রাখেন,মাদিলা হাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবু শহীদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল,ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির আহবায়ক এম এ কাইয়ুম,সদস্য সচিব মানিক মন্ডল,সাংবাদিক মোঃ রজব আলী,জামায়াতে ইসলামী পৌর আমির জয়নাল আবেদিন, জামায়াত নেতা মঞ্জুরুল কাদিরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান, এনসিপি নেতৃবৃন্দ ও পৌরসভার পদস্থ কর্মকর্তা-কর্মচারী ও সুধিজন উপস্থিত ছিলেন।









