, , ,

শিরোনামঃ-




বাগেরহাটে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি আটক

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৬ ২০২৫, ০৩:০১ | 748 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের চিতলমারীতে ৫হাজার ৩শত ৮০ পিচ ইয়াবা,নগদ ১১ হাজার ৪শত টাকা,৪টি মোবাইল , ৩টি সিমকার্ড, ৫টি চাপাটি ও ৫ টি হাতুড়িসহ মো:বাবুল শেখ (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর একটি চৌকস দল। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে তার বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুল শেখ চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগুড়ি গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে।

স্থানীয়রা জানান, মো:বাবুল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। ইতি পূর্বেও বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ পুলিশের হাতে আটক হয়েছে। অবৈধ ব্যবসার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। তাই বাবুলসহ যারা এই অবৈধ ব্যবসার সাথে জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার বসত বাড়ি থেকে ৫হাজার ৩শত ৮০পিচ ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা) নগদ ১১ হাজার ৪শত টাকা,৪টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড,৫টি চাপাটি ও ৫ টি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চিতলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET