, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিশ্বম্ভরপুরে জব্দকৃত বালু অবৈধভাবে বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত




বিশ্বম্ভরপুরে জব্দকৃত বালু অবৈধভাবে বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ১৬ ২০২৫, ০৩:০৬ | 770 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্বম্ভর পুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের ধামালিয়া নদী থেকে উত্তোলিত প্রশাসনের জব্দ করা বালু স্থানীয় ও নেতারা অবৈধভাবে বিক্রয় করার প্রতিবাদে প্রতিবাদকারীর প্রাণনাশের হুমকি সহ সংবাদ সম্মেলনের প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের রহিমপুর কদমতলী পয়েন্টে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তাগণ জানান,  বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ গংরা ধামালিয়া নদীর পাশে জলিল পুর গ্রামের নদীর পারে সরকারি ভাবে জব্দকৃত বালু বিএনপির আহ্বায়ক পদ ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল টাকার বিনিময়ে বালুগুলো বিক্রি করে দেন অন্যত্র। এই অবৈধ কাজে প্রতিবাদ করায় বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম খন্দকার (সিরাজ খন্দকার) সহ স্থানীয় প্রতিবাদকারীদের উপর মিথ্যা অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করে ও মোবাইল ফোনে তাদের কে হত্যা এবং বিভিন্ন মামলা মোকদ্দমা করে হয়রানির হুমকি প্রদান করেন। এতে এলাকাবাসী ও স্থানীয় লোকজন খুব মর্মাহত ও হতাশা গ্রস্তহয়ে  এ মানববন্ধন ও প্রতিবাদ সভা  করেন।।এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সহ বিএনপির ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান এলাকাবাসি। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম খন্দকার (সিরাজ খন্দকার) , দুর্গাপুর গ্রামের ৮ নং ওয়ার্ড বিএনপি সদস্য মোঃ তাহের আলী, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাবেক ইউপি সদস্য ৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জলিলপুর গ্রামের মো গোলাপ মিয়া, সাবেক যুবদল ওয়ার্ড সভাপতি রহিমপুর গ্রামের মোঃ রবি আউয়াল, যুবদল সদস্য  পুরান গাও  গ্রামের আবুল হোসেন প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET