২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোট সিজিয়ারা উচ্চ বিদ্যালয় এড হক  কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত 




নাঙ্গলকোট সিজিয়ারা উচ্চ বিদ্যালয় এড হক  কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত 

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৭ ২০২৫, ০১:০৮ | 767 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার  সিজিয়ারা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা বুধবার বিদ্যালয় মিলনায়তন অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রধান শিক্ষক ইলিয়াস ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি শেখ শাহজাহান সাজু। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আহমেদ।

সহকারী শিক্ষক ঋষিকেশ পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহ আলম জসিম, অভিভাবক সদস্য জালাল আহমেদ, গুণবতী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল হাশেম, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মাইনউদ্দিন দুলাল, সিজিয়ারা বাজার পরিচালনা কমিটির  সভাপতি মামুনুর রশিদ , হোমনাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, ঢালুয়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি গোপরান মিয়াজি, ঢালুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক শেখ শাহ আলম, বক্সগঞ্জ  উচ্চ বিদ্যালয় সহকারি  শিক্ষক  মহসিন ভূঁইয়া, সিজিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া আক্তার, উপজেলা  ছাত্রদল সভাপতি পদপ্রার্থী আমির হামজা মুন্না,উপজেলা জাসাস সদস্য আব্দুল হক,বিএনপি নেতা দ্বীন মোহাম্মদ ভূঁইয়া, গিয়াস উদ্দিন, মাস্টার মমিন হোসেন মিয়াজী, প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি মিজানুর রহমান, ব্যবসায়ী বেলাল হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা ওহিদুর রহমান, ডাক্তার রুহুল আমিন, ব্যবসায়ী নাসির উদ্দিন ছুট্টু, সমাজসেবক নাসির উদ্দিন, জালাল আহমদ, বেলাল মিয়া, মাহবুবুল হক, ফিরোজ আলমগীর, প্রতিষ্ঠাকালীন শিক্ষক ওহিদুর রহমান, ব্যবসায়ী শফিকুর রহমান।

অনুষ্ঠান শেষে  জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET