, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে কৃতি ছাত্র-ছাত্রীদের ছাত্রশিবিরের সংবর্ধনা




চৌদ্দগ্রামে কৃতি ছাত্র-ছাত্রীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৬ ২০২৫, ২১:১৯ | 783 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় দাওয়া সম্পাদক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক মোজাফ্ফর হোসেন। প্রধান বক্তা ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবি, মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেল। বিশেষ বক্তা ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন। এ উপলক্ষে শনিবার আটগ্রাস্থ ডলি রির্সোটে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও উপজেলা উত্তরের সভাপতি নাসিম মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, সেক্রেটারী জাহিদুল ইসলাম চৌধুরী, জেলা অফিস সম্পাদক মোশারফ হোসেন, জেলা মাদরাসা সম্পাদক নুর উদ্দিন মাহবুব। অনুষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন উপজেলা দক্ষিনের সভাপতি শরিফ উল্যাহ মিশাল, পৌর ছাত্রশিবিরে সভাপতি হোসাইন আহমেদ, সেক্রেটারী রিফাত সানি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুণবতী আল ফারাবী হাইস্কুলের সিনিয়র শিক্ষক ছালেহ আহমেদ, সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে আরেফিন ইসলাম ও কাজী ফারহানা স্মৃতি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, মাদরাসার কৃতি ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET