, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অর্থ বাণিজ্য
  • চৌদ্দগ্রামে ব্যাংকের তিন কোটি টাকা ঋণ পরিশোধ না করায় ব্যবসায়ী গ্রেফতার




চৌদ্দগ্রামে ব্যাংকের তিন কোটি টাকা ঋণ পরিশোধ না করায় ব্যবসায়ী গ্রেফতার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১২ ২০২৫, ১৯:৩০ | 881 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ধোড়করা বাজার শাখা থেকে তিন কোটি টাকার বেশি ঋণ নিয়ে পরিশোধ না করায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সাইফুল কনকাপৈত ইউনিয়নের তারাশাইল বাজারের এসএম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ও পাশ^বর্তী চন্দ্রপুর গ্রামের মরহুম মীর হোসেন মিয়াজীর ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার সহকারী উপ-পরিদর্শক জামাল হোসেন।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ধোড়করা বাজার শাখার ব্যবস্থাপক মোঃ মাহবুবুল হক বলেন, ২০১৬ সাল থেকে ব্যবসার জন্য সাইফুল ইসলাম ধাপে ধাপে ব্যাংক থেকে তিন কোটি টাকার বেশি ঋণ গ্রহণ করে। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যাংকের পাওনা টাকা পরিশোধ করার জন্য চাপ দিলেও তিনি কর্ণপাত করেনি। এরপর ব্যাংক কর্তৃপক্ষ সাইফুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। একটি মামলায় আদালত সাইফুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। মঙ্গলবার দুপুরে পুলিশের একটি টিম তারাশাইল বাজার থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক জামাল হোসেন বলেন, চেকের মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় সাইফুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET