, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দেশবাসী বিগত দিনের মতো আর নির্বাচন দেখতে চায় না। ডুমুরিয়ায় ভোটার সমাবেশে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার 




দেশবাসী বিগত দিনের মতো আর নির্বাচন দেখতে চায় না। ডুমুরিয়ায় ভোটার সমাবেশে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২৫, ২৩:৫৫ | 777 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন বিগত দিনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। দেশবাসী বিগত দিনের মতো আর নির্বাচন দেখতে চায় না। দেশবাসী চায় একটি পরিচ্ছন্ন স্বচ্ছ নির্বাচন। আমরা আশা করি বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের অধীনে সাধারণ মানুষ জিম্মি ছিল।যেখানে আলেম-ওলামাদের উপর খুন গুম হামলা মামলা ও বিনা বিচারে ফাঁসি দিয়ে দেশে ত্রাসের রাজতন্ত্র কায়েম করেছিল। হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে । গত পাঁচ আগস্ট ঐতিহাসিক পট পরিবর্তন এর মাধ্যমে স্বৈর শাসনের পতন হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পর আমরা অনেক সরকার দেখেছি। এবার যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে ইসলামের শাসন কায়েম করবো। ইসলাম ও  কুরআনের বিধান ছাড়া মানুষের জীবনে শান্তি বয়ে আনতে পারে না।  জামায়াতে ইসলামই একমাত্র দল জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করেছে। তিনি বৃহস্পতিবার দিনব্যাপী আটলিয়া ইউনিয়নের রুস্তমপুর, নূরানিয়া ঈদগাহ মাঠ, চুকনগর দিব্যপল্লী হাই স্কুল মাঠ, চুকনগর গঞ্জের বাজার, চাকুন্দিয়া নতুন বাজার গণসংযোগ শেষে বিকাল ৫টায়  কাঁঠালতলা বাজারে ভোটার  সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।জামায়াতে ইসলামি বরাতিয়া ওয়ার্ড শাখার সভাপতি মাহাবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভোটার সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহ সেক্রেটারি গোলাম কুদ্দুস, জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাড  আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুক্তার হোসাইন।উপস্থিত ছিলেন শোভনা ইউনিয়ন জামায়াতে ইসলামির সভাপতি শেখ মোসলেম উদ্দিন, জামায়াত নেতা হাফেজ মোহাম্মদ আবু বক্কর, আটলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামির সভাপতি  মাওলানা মতিউর রহমান, সেক্রেটারি হাফেজ মোহাম্মদ মঈন উদ্দিন, অধ্যক্ষ রুহুল আমিন প্রমূখ। তিনি আরো বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে   ঘুষ খুন ও বৈষম্য থাকবে না। আগামী নির্বাচনে সব ইসলামী দল গুলো ঐক্যবদ্ধ হয়ে সংসদে যাবে। একমাত্র জামায়াতে ইসলামের অধীনে সাধারণ মানুষ নিরাপদে থাকবে। তিনি হিন্দু সম্প্রদায় সম্পর্কে বলেন তারা যদি নৌকায় ভোট দিতে পারে তাহলে কেন দাঁড়িপাল্লায় ভোট দিতে পারবেনা।আমরা মন্দির পাহারা দিয়েছি। আমরা সব সময় হিন্দু ভাইদের পাশে আছি এবং ভবিষ্যতে ও তাদের পাশে থাকবো। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET