১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় চাঞ্চল্যকর ইসমাইল হত্যার প্রধান আসামী শাহিনুরকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানব বন্ধন




ডুমুরিয়ায় চাঞ্চল্যকর ইসমাইল হত্যার প্রধান আসামী শাহিনুরকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানব বন্ধন

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০২৫, ২১:৪৪ | 784 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চাঞ্চল্যকর ইসমাইল সরদারকে টুকরো টুকরো করে হত্যার ঘটনায় চিহ্নিত ও প্রধান আসামী খুনি শাহিনুর রহমানকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বুধবার বেলা ১১টায় চুকনগর বাসস্ট্যান্ডে এলাকাবাসীর আয়োজনে এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। মানব বন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন চুকনগর সদর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন মালী।  প্রধান অতিথি ছিলেন আটলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বিএম হাবিবুর রহমান হবি। বিশেষ অতিথি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সরদার বিল্লাল হোসেন, যুবদল নেতা ও বাজার বণিক সমিতি ক্রীড়া সম্পাদক গাজী আমিনুল ইসলাম বুলবুল, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মালেক বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহাবুব রহমান সরদার, খোরশেদ সরদার, জিএম ফারুক হোসেন, আব্দুল হাকিম গাজী, মাসুম গাজী, মুজাহিদুল মোড়ল, নিহত ইসমাঈলের মাতা তানজিলা বেগম, পিতা রেজাউল সরদার, টুনি বেগম, সেলিম শেখ প্রমুখ। মানব বন্ধনে বক্তারা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে খুনি শাহিনুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করতে না পারলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET