২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়া থানা পাড়া উন্নয়ন ফোরামের আলোচনা সভা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০২৫, ০১:৩৪ | 779 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘সতর্ক পাহারায় নিরাপদ প্রতিটি ঘর’ এ স্লোগানকে সামনে রেখে ছাগলনাইয়া পৌরসভার থানা পাড়া উন্নয়ন ফোরামের প্রথম মিটাপ ও আলোচনার আসরের আয়োজন করা হয়। স্থানীয় বসতিদের নিরাপত্তা, ঐকমত, চুরি- ডাকাতি, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ সহ এলাকার সার্বিক অসঙ্গতি দূরীকরণ ও উন্নয়নে করণীয় বিষয়ে বক্তাগণ আলোচনা করেন। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধায় ছাগলনাইয়া গণপাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সাইফ উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ও সাখাওয়াত হোসেন হিমু’র সঞ্চালনায় মতামত ব্যক্ত করেন, ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ, থানা পাড়া উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী বাবুল হোসেন, ফোরামের উদ্যোক্তা ও যুগ্ম সমন্বয়কারী নাফিজ ইমতিয়াজ মজুমদার শিমুল, যুগ্ম সমন্বয়ক আবদুল মোমিন, এড. জহির উদ্দিন মামুন, ব্যবসায়ী নুর হোসেন মজুমদার, ব্যবসায়ী বিনি আমিন, খালেদা আক্তার, মোঃ ইউনুছ, আবদুল মতিন মেহেদী, কামরুল হাসান, বাবুল, এমরান হোসেন, আরাফাত হোসেন, রায়হান, সাজেদা আক্তার। আলোচনা সভায় থানা পাড়ার বাড়িওয়ালা ও ফোরামের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET