, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাত দফা দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ও ‘লাল অঙ্গীকার’ কমসূচি




সাত দফা দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ও ‘লাল অঙ্গীকার’ কমসূচি

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২৫, ২০:০০ | 785 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাত দফা দাবি আদায়ে কারিগরি ছাত্র আন্দোলনের লাল অঙ্গীকার কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের রেলগেট চত্বরে এই কর্মসূচি পালিত হয়। যেখানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
কর্মসূচির কারণে শহরের রেলগেট চত্বরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা সেখান থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে শিক্ষার্থীরা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট চত্বরে আসেন এবং সেখানে সড়কে অবস্থান নেন।
সমাবেশে বক্তব্য রাখেন রুহুল আমিন, আশফাক তোহা, মারুফ কবির, রাফি, শিহাব, রাতুলসহ অন্যান্য শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, পলিটেকনিক শিক্ষার্থীদের দশম গ্রেড হাতছাড়া। বিএসসিদেরও দাবিগুলো মেনে নেওয়ার ষড়যন্ত্র প্রায় শেষ। আমাদের আর বসে থাকার সুযোগ নেই। আমাদের সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনবোধে কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবো। তারা আরও বলেন , তাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET