৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক প্রবীণ দিবসে ডাঃ কামারুজ্জামান স্মরণে নাঙ্গলকোটে স্বাস্থ্য সেবা ক্যাম্প




আন্তর্জাতিক প্রবীণ দিবসে ডাঃ কামারুজ্জামান স্মরণে নাঙ্গলকোটে স্বাস্থ্য সেবা ক্যাম্প

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২৫, ১৬:৪৬ | 776 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে কুমিল্লার নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডাক্তার এ.কে.এম কামারুজ্জামান স্মরণে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকালে নাঙ্গলকোট হাছান-জামিলা ফাউন্ডেশন ও রওশন-রফিক একাডেমির আয়োজনে নাঙ্গলকোট বৃদ্ধ সেবা কেন্দ্র মিলনায়তনে এ স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সেবা ক্যাম্পে দিন ব্যাপী শত-শত প্রবীণ নারীপুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্বাস্থ্য সেবা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার মোহাম্মদ ফাহিম, ডাক্তার উম্মে হাজেরা মীম, ডাক্তার মেহেদী হাসান মজুমদার, ডাক্তার নজির নোবেল।
‎রৌশন-রফিক একাডেমি সভাপতি ডাক্তার মোস্তফা কামালের সভাপতিত্বে স্বাস্থ্য সেবা ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রওশন-রফিক একাডেমি সেক্রেটারি মোহাম্মদ বশিরুজ্জামান।
‎রওশন রফিক একাডেমি সহ-সেক্রেটারি মোহাম্মদ আবু তৈয়ব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বায়োফার্মা লিমিটেড ডিপুটি সেলস ম্যানেজার আবুল খায়ের, রওশন-রফিক একাডেমি সাংগঠনিক সম্পাদক এ.এস.এম আমিনুল হক মাওলা।
‎এসময় উপস্থিত ছিলেন বায়োফার্মা সিনিয়র রিজিয়নাল সেলস ম্যানেজার তানভীর মাহমুদ সোহেল, রওশন-রফিক একাডেমি নির্বাহী সচিব আবু জাফর জাকির।
‎অনুষ্ঠান শেষে সদ্য প্রয়াত নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডাক্তার এ.কে.এম কামারুজ্জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট খানকায়ে মোহিব্বিয়া পরিচালক হাফেজ নূর মোহাম্মদ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET