, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‌্যালি ও আলোচনা সভা




বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‌্যালি ও আলোচনা সভা

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০২৫, ১৯:৩১ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একই দিন সকালে নাঙ্গলকোট উপজেলা পরিষদ প্রাঙ্গণে  বিশ্ব শিক্ষক দিবসের র‌্যালি অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সভাপতি ও বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ছালাহ উদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস মিয়া ও নাঙ্গলকোট উপজেলা একাডেমিক সুপার ভাইজার আনিসুর রহমান।
নাঙ্গলকোট উপজেলা প্রধান শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মজুমদার স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, মন্তলী ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা সামছুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মাহবুবুল হক, প্রধান শিক্ষক পরিষদ সভাপতি আবুল কালাম, নাঙ্গলকোট উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মাহবুবুল হল মজুমদার, কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদরাসা সুপার মাওলানা শরীফ মোহাম্মদ বেলাল হোসেন, নাঙ্গলকোট উপজেলা মাদরাসা শিক্ষক পরিষদ সভাপতি মাওলানা খুরশিদ আলম, চৌকুড়ী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওবায়েদুল হক প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET