৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব  ও পশ্চিম ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ




নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব  ও পশ্চিম ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০২৫, ০০:৪০ | 743 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ও জোড্ডা পশ্চিম ইউনিয়নের আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছাতে এবং ধানের শীষের প্রচারনায় কর্মী সমাবেশ বৃহস্পতিবার বিকালে ও সন্ধ্যায় নোয়াপাড়া  ও বাইয়ারা গ্রামে  অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া।
জোড্ডা পূর্ব  ইউনিয়ন বিএনপির সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি  আবু বকর সিদ্দিক খন্দকার ও জোড্ডা পশ্চিম ইউনিয়নের সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার মেম্বার।
সমাবেশে  বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশারফ হোসেন, জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি বাচ্চু মিয়াজী, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, আদ্রা উত্তর ইউনিয়ন শ্রমিক দল সভাপতি পারভেজ খান, কৃষক দল সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বাঙ্গড্ডা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, আমীর হামজা মুন্না, রফিকুল ইসলাম রবিন, মোহাম্মদ সাগর প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET