৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় দুই মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 




ডুমুরিয়ায় দুই মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২৫, ১৯:২৪ | 715 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় দুই মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা মুক্তিযোদ্ধা সংসদের জমি দখল করে ভবন নির্মাণ, মার্কেটের দোকান ঘর দখল, আর্থিক সুবিধা গ্রহণসহ মুক্তিযোদ্ধা সংবিধান ও স্বার্থবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ ও মার্কেট উন্নয়ন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা কল্যাণ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এফ‌এম নুরোন নবী চৌধুরী খোকা। লিখিত বক্তব্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ রহমান ও এস‌এম মোবারক আলী সরদার প্রতিষ্ঠানের নিজ নামীয় সম্পত্তিতে অনাধিকারভাবে দখল করে পাকা ইমারত নির্মাণ করে বাড়ি ভাড়া দিয়ে আসছে। কমপ্লেক্স ভবনের প্রাচীর ভেঙে যাতায়াতের রাস্তাও নির্মাণ করেছেন তারা। মুক্তিযোদ্ধা ফিরোজ শেখের ছেলে রিয়াজুল ইসলাম সহ কয়েকজন মার্কেট ও জমি আত্মসাতের চেষ্টা অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, রিয়াজুল ইসলাম নিজে কথিত স্বদেশ ফাউন্ডেশন এর পক্ষে তিন’শ টাকার ষ্টাম্পে বিগত কমিটির সাথে মুক্তিযোদ্ধাদের স্বার্থ বিরোধী চুক্তিপত্র করিয়া মার্কেটের দোতলায় ক্লিনিক নির্মাণের কাজ শুরু করে যা বাঁধার মুখে পন্ড হয়। এতে ওই ভবনের বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মুক্তিযোদ্ধার কোটায় সরকারি চাকরি প্রাপ্ত প্রাইমারি শিক্ষক হয়েও তাদের সন্তানরা অনুমতি ছাড়া দালান তৈরি করে বসবাস, মার্কেটের দোকান ঘর দখলসহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারী কার্যক্রম চালিয়ে আসছে। যা মুক্তিযোদ্ধা সংবিধান বিরোধী ও একান্ত স্বেচ্ছাচারিতা। অনুরুপভাবে মুক্তিযোদ্ধা মোবারক আলী ও তার সন্তানেরা জমি দখল করে দ্বিতল ভবন ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের স্বার্থে নির্মিত মার্কেটে বিশৃঙ্খলা সৃষ্টি করে মালিক হবার পাঁয়তারা চালিয়ে আসছে। আশু এই দুই পরিবারের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কালীন কমান্ডার নুরুল ইসলাম মানিক, মুক্তিযোদ্ধা আবু তালেব হাওলাদার, বিভাষ বৈরাগী, গাজী নাসিম উদ্দিন, নির্মল কান্তি মল্লিক, কুমুদ রঞ্জন মল্লিক, রবীন্দ্রনাথ বৈরাগী, ভোলানাথ মল্লিক প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET