, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় বিএনপির মনোনয়ন বঞ্চিত নজির আহমেদ ভূঁইয়ার মোটর শোভাযাত্রা




নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় বিএনপির মনোনয়ন বঞ্চিত নজির আহমেদ ভূঁইয়ার মোটর শোভাযাত্রা

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : নভেম্বর ১৯ ২০২৫, ২০:৪৬ | 774 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন বঞ্চিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়ার দাবিতে বুধবার দিনব্যাপী সহস্রাধিক মোটরযান নিয়ে নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় মোটর শোভাযাত্রা করেন। নজির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে সকালে মোটর শোভাযাত্রা শুরু করে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান-প্রধান সড়ক ঘুরে বিকালে লালমাই উপজেলায় যান। লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে রাতে পুনরায় নাঙ্গলকোট বাজারে এসে শোভাযাত্রা শেষ করেন।
‎
‎মোটর শোভাযাত্রা শুরুতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া তার বক্তব্যে বলেন, যখন আওয়ামীলীগের সন্ত্রাসী ও আওয়ামী প্রশাসনের ভয়ে কেউ দলের পরিচয় দিতে রাজি হতো না, তখন আমি পর-পর ২বার নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়ে নেতাকর্মীদের আগলে রেখেছি এবং তাদের হামলা মামলায় পাশে থেকে সহযোগিতা করেছি। দলের সিদ্ধান্তে দুইবার উপজেলা পরিষদ নির্বাচন করে নিজের কোটি-কোটি টাকা খরচ করে দলের নেতাকর্মীদেরকে সাপোর্ট দিয়েছি।  অথচ প্রাথমিক মনোনয়নে আমার নাম ঘোষণা করা হয়নি। এখন আমি সহ আমার নেতাকর্মীরা নিজ ঘরেই পরবাসী। আমি প্রত্যাশা করি চূড়ান্ত মনোনয়নে আমার ত্যাগের মূল্যায়ন করে দল আমাকে কুমিল্লা-১০ আসনে ধানের শীষের মনোনয়ন দিবেন। যদি আমি মনোনয়ন পাই তাহলে নাঙ্গলকোটের সকল গ্রুপের নেতাকর্মীদের সমন্বয় করে এই আসনটি বিএনপিকে উপহার দিব। আর যদি দল অন্য কাউকে মনোনয়ন দেয় তাহলে যেন সব গ্রুপের সম্পর্ক উন্নয়ন করে ধানের শীষের প্রশ্নে এক করার সিদ্ধান্ত গ্রহণ করেন ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। যদি সব গ্রুপ এক না হয় তাহলে এ আসনে ধানের শীষের পরাজয় হবে, অন্যদের আবির্ভাব হবে।
‎
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET