৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল




বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০২৫, ১৯:৫৯ | 718 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রিক সমাজ পরিচালনা কমিটির উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রিক সমাজ পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এই মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। তারা দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য আন্তরিকভাবে মোনাজাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সমাজ পরিচালনা কমিটির সভাপতি মো. খায়রুল বাশার, সহ-সভাপতি শাহজাহান মীর ও নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া গুইমারা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আবদুল আলী, বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও গুইমারা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম. দুলাল আহাম্মদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তরব আলী, উপজেলা বিএনপির উপদেষ্টা মো. তাজুল ইসলাম, বড়পিলাক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সুপার আবুল হাশেমসহ স্থানীয় গণ্যমান্যরাও দোয়া মাহফিলে যোগ দেন।
বক্তারা বলেন, আজ গোটা জাতি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছে। দেশবাসী নেত্রীকে নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছে। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের জন্য যথোপযুক্ত দিকনির্দেশনা দিতে পারেন।
তারা আরও বলেন, এই দোয়া মাহফিল প্রমাণ করছে—নেত্রীর প্রতি মানুষের ভালোবাসা সীমাহীন; মানুষের হৃদয়ে তিনি জাতির অভিভাবক হিসেবেই জায়গা করে নিয়েছেন।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন। এসময় দেশনেত্রীর পাশাপাশি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদে দেশে ফেরার জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ও উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়াকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান স্থানীয় নেতারা। বক্তাদের ভাষায়—ওয়াদুদ ভূইয়া পরীক্ষিত নেতা, তার বিকল্প নেই।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET