, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে এক রাতে দুই পরিবারের ১০টি গরু চুরি

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০২৫, ২০:৩১ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে সংঘবদ্ধ চোরচক্র এক রাতে দুই পরিবারের দশটি গরু চুরির অভিযোগ উঠেছে। উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামে দেলু ভুঁইয়া ও আবদুর রহমান বিশ^াসের বাড়িতে পৃথক ঘটনা ঘটে। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন ভুক্তভোগী পরিবার।
জানা গেছে, চাঁন্দকরা সেকান্তর আলী উচ্চ বিদ্যালয়ের পাশের দেলু ভুঁইয়া ও আবদুর রহমান বিশ^াস প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খাওয়া শেষে গোয়ালঘরে তালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রোববার ভোররাতে সংঘবদ্ধ চোরচক্র পৃথক গোয়ালঘরের তালা ভেঙে দেলু ভুঁইয়ার সাতটি ও আবদুর রহমান বিশ^াসের তিনটি গরু চুরি করে নিয়ে যায়। আটগ্রাম-শরীফপুর সড়কের পাশে হওয়ায় চোরচক্র পিকআপযোগে গরুগুলো চুরি করে।
রোববার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা দেখে তারা হতভম্ব হয়ে পড়েন।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ মোঃ কাউছার বলেন, ‘গরু চুরির বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে’।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET