২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • সংরক্ষিত আসনে যোগ্য প্রার্থী আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকায় থাকা জনপ্রিয় নারী নেত্রী নার্গিস আকতার লুনা।




সংরক্ষিত আসনে যোগ্য প্রার্থী আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকায় থাকা জনপ্রিয় নারী নেত্রী নার্গিস আকতার লুনা।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২৬, ১৭:২৫ | 746 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসন নং ১১ এ সৎ ও যোগ্য প্রার্থী হিসাবে সাধারণ জনতার পছন্দের তালিকায় রয়েছেন জাসাস বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক নার্গিস আকতার লুনা। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে সামনের সারিতে থেকে জেলা মহিলা দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। দফায় দফায় হামলা করে ও প্রাণ নাশের ভয় ভীতি দেখিয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিচ্যুতি ঘটানো সম্ভব হয়নি তাকে। ঢাকা খুলনা বাগেরহাটের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন রাজপথে আর না মানা এই অগ্নিকন্যা।

১৯৭১ সালে জন্ম নেওয়া নার্গিস আকতার লুনা বাগেরহাটের বেলায়েত হোসেন ডিগ্রী কলেজে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগে শিক্ষকতা রয়েছেন। ছাত্র জীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাথে সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন সময়ে দল থেকে অর্পিত দায়িত্ব সততা ও অত্যন্ত সুনামের সাথে পালন করেছেন। ঢাকা খুলনা ও বাগেরহাটের প্রত্যেকটি প্রোগ্রামে জাসাস নেত্রী হিসাবে গণসঙ্গীতে অংশগ্রহণ করেছেন। বিএনপি জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে বিভিন্ন সময়ে গান ও কবিতা পরিবেশন করে প্রশংসায় ভেসেছেন।

সামাজিক ও মানবিক কাজে থেমে নেই তার কর্মযজ্ঞ। তিনি এতিম শিশুদের নিয়ে কাজ করেছেন। আইলা সিডরসহ বিভিন্ন ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। জাতীয়তাবাদী দলের হামলা মামলা শিকার নারীকর্মীদের পাশে রয়েছেন। তাদের সহায়তা করেছেন।

সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হলে বাগেরহাট ও এই অঞ্চলের মানুষের জন্য কি করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নার্গিস আকতার লুনা বলেন- বিগত সরকারের আমলে শুধু লুটপাট দেখেছি। এই অঞ্চলের মানুষ অবহেলিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সবার আগে বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করব। প্রত্যেক পরিবারে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। বিশেষ করে নারী ও শিশুদের জীবন মান উন্নয়নে কাজ করা হবে। এলাকার প্রত্যেকটি ছাত্রছাত্রীর শিক্ষা নিশ্চিত করা হবে বলে জানান জনপ্রিয় এই নারী নেত্রী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET