১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৬ ২০২৬, ০০:০৯ | 671 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে আলিফা আক্তার আইমান নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আইমান উপজেলার উজিরপুর ইউনিয়নের চকলক্ষীপুর গ্রামের নুরুল আলমের মেয়ে। বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ জাবেদ।
নিহত শিশু আইমানের চাচা নুর নবী বলেন, চকলক্ষীপুর গ্রামের নুর আলমের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘরে কাজ করছিল। সবার অগোচরে শিশু আলিফা আক্তার আইমন ঘর থেকে বের হয়ে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর আইমানকে খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভেসে উঠতে দেখা যায়। পরে শিশু আইমানকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু আলিফা আক্তার আইমানকে মৃত ঘোষণা করে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ জাবেদ বলেন, পানিতে পড়া শিশু আলিফা আক্তার আইমানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET