২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২৬, ২১:১৬ | 605 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে ১২ কেজি গাঁজা ও ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক আবুল কালাম। আটককৃতরা হলো; ইয়াবাসহ চৌদ্দগ্রাম পৌরসভার উত্তর শ্রীপুর গ্রামের মোখলেছ মিয়ার ছেলে রাজিব হোসেন, গাঁজাসহ চট্টগ্রামের মিরেরশরাইয়ের মিঠাছড়ার দিলীপ কুমারের ছেলে রনি কুমার দাস ও জোরারগঞ্জ এলাকার গোবিনাথপুরের মোস্তফার ছেলে আবদুর রহিম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের পৃথক টিম মঙ্গলবার ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে সেটি তল্লাশী চালিয়ে ১২ কেজি গাঁজাসহ রনি কুমার দাস ও আবদুর রহিমকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এছাড়া অপর অভিযানে ১৫০ পিছ ইয়াবাসহ রাজিব হোসেন আটক করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবুল কালাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET