১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • স্মরণীয়-বরণীয়
  • স্পেনের মাদ্রিদে ‘বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশনের’ কমিটি গঠন || সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম 




স্পেনের মাদ্রিদে ‘বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশনের’ কমিটি গঠন || সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুন ১৩ ২০২৬, ১৮:০৫ | 629 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্পেনের মাদ্রিদে ‘বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশনের’ অভিষেক অনুষ্ঠানে আগামী দুই বছর (২০২৬-২০২৭) মেয়াদের জন্য মোট ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয় বিশিষ্ট শিল্পপতি আবুল কাশেম ও সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। সভাপতি আবুল কাশেম ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন বাথানিয়া গ্রামের কৃতি সন্তান ও সহ সভাপতি জাহাঙ্গীর আলম ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের কৃতি সন্তান। গত বুধবার (১০ জন) স্পেনের মাদ্রিদে উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্যদিয়ে ‘বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশনের (মাদ্রিদ-স্পেন) অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়ে। অনুষ্ঠানে সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের দায়িত্ব গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। উক্ত সংগঠনের সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেন মাদ্রিদের শিল্পপতি ফেনীর কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী, ‘Taste of Turca, Taste of India এবং Prime Doner Industry  এর  সম্মানিত চেয়ারম্যান আবুল কাসেম। এছাড়া, সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেনীর কৃতি সন্তান,ল বিশিষ্ট ব্যবসায়ি জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বৃহত্তর নোয়াখালীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, প্রবাসীদের পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার অঙ্গীকার নিয়ে নতুন কমিটি কাজ করবে। উপস্থিত অতিথিরা নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং তাদের সাফল্য কামনা করেন। মাদ্রিদে বসবাসরত বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি এবং প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত সকলের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়, যা আয়োজনের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। পরিশেষে, সংগঠনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET