১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় শিশুর শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে যুবক আটক

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুন ১৭ ২০২৬, ২১:১১ | 609 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার আন্দুলিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে ওই শিশুর পিতা বাদী হয়ে ডুমুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আন্দুলিয়া টাওয়ার মোড় এলাকার বাসিন্দা গাউস শেখের ছেলে রাব্বি শেখ (২৭) পার্শ্ববর্তী ৬ বছরের এক শিশুকে  শ্লীলতাহানীর চেষ্টা করে। শিশুটিকে পাশের একটি দোকানের সামনে থেকে ডেকে নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ওই যুবক এ ঘটনা ঘটায়। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আন্দুলিয়া গ্রামের রাব্বি শেখকে আটক করে মারধর করে বেঁধে রাখে। এ ঘটনায় শিশুটির পিতা জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক যুবককে হেফাজতে নেয়।
এ বিষয়ে রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই কাজী মোঃ হাসান বলেন, স্থানীয়রা শিশুটির সঙ্গে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে রাব্বি শেখকে আটক করে বেঁধে রাখে এরপর শিশুটির পিতা ৯৯৯ নম্বরে ফোন করলে বিষয়টি আমাদের জানানো হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তকে নিয়ে আসি পরে তাকে ডুমুরিয়া থানায় পাঠানো হয়েছে।
স্থানীয়ভাবে জানা যায়, অভিযুক্ত রাব্বি বিবাহিত এবং দুই সন্তানের জনক তবে সে ভাতাভোগী মানসিক প্রতিবন্ধী বলে জানায় স্থানীয়রা। এদিকে উক্ত ঘটনায় সোমবার দিবাগত রাতে ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে ডুমুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন, মামলা নং-১৫। থানার পরিদর্শক (অপারেশন) মোঃ তহিদুল ইসলাম বলেন, জন্ম নিবন্ধন অনুযায়ী ভিকটিমের বয়স ৬ বছর ৫ মাসের কিছু বেশি। এঘটনায় শিশুটির পিতা থানায় মামলা করেছেন। মঙ্গলবার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET