, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুন ২৩ ২০২৬, ২৩:৫০ | 611 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় এক বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার রানাই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের রানাই এলাকার মৃত রোস্তম মোল্লার বিধবা স্ত্রী হালিমা বেগম ঘটনার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে না উঠায় পার্শ্ববর্তী লোকজন অচেতন দেখে এবং ঘরের দরজা ভাঙ্গা। দ্রুত তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে জ্ঞান ফিরলে ওই বিধবা তার ঘরে রাখা নগদ টাকা ও মালামাল লুট হয়েছে বলে তিনি জানান। ধারনা করা হচ্ছে কৌশলে খাবারের সাথে চেতনানাশক ওষুধ স্প্রে করে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET