, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুন ২৪ ২০২৬, ২২:৪৪ | 609 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে মোঃ তামিম খান (২১) নামে এক যুবকের করুন মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান। সে ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা গ্রামের মোঃ রফিকুল ইসলাম খানের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭ টার দিকে তামিম খান বাড়ির পাশে একটি বিলে ফারুক হোসেন নামে এক ব্যক্তির মৎস্য ঘেরে কাজ করতে যায়। এসময় ঘের মালিক ফারুক হোসেন তাকে বোরিং এর সেচের ম্যাশিন চালাতে বলে। কিন্তু ম্যাশিনে মবিল কম থাকায় তিনি পাশের ঘেরে ফায়সাল হোসেনের ম্যাশিন ঘরে মবিল আনতে গেলে সেখানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মাগরিববাদ মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET