, , ,

শিরোনামঃ-




সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের এখনও সময় হয়নি- ডাঃ তাহের

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২৬, ০০:০৫ | 603 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াত ইসলামী এবং সমমনা ১১ দল জনগণের মৌলিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে আছে। সরকারকে সতর্ক করার আন্দোলন, জনগণকে সচেতন করার আন্দোলন। আমরা সব সময় আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো আবার জাতীয় সংসদেও আমাদের দাবি আদায়ের চেষ্টা করবো। সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনও হয়নি। মানুষের দাবি বা সরকারের ভুল ধরে দেওয়ার জন্য যে পরিমানের চাপ সৃষ্টি করার দরকার, সেটা আমরা করছি। তিনি মঙ্গলবার(৪ আগস্ট) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালিকাপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী, জামায়াতের কের্ন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আবদুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীসহ আরও অনেকে। এরআগে তিনি হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সদের সাথে মতবিনিময় করেন।
এর আগে সকালে তিনি চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে বক্তব্য রাখেন। চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক প্রতিরোধে সকলকে একযোগে সক্রিয় ভুমিকা রাখার নির্দেশ দেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET