, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়ার শুভপুরে গ্রাম আদালতের কার্যক্রম পুনঃসচল করণ বিষয়ক আলোচনা সভা 

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২৬, ২০:৫০ | 609 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়ন পরিষদে বন্ধ ও নিষ্ক্রিয় থাকা গ্রাম আদালতের কার্যক্রম পুনঃসচল করার লক্ষ্যে এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত সভায় শুভপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ  হারুন অর রশীদ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ফেনী জেলা এভিসিবি (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মুহাবুল হক এবং উপজেলা সমন্বয়কারী মোঃ ফরহাদ হোসাইন। এসময় এলাকার সমাজ সরদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।  মতবিনিময় সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ -গ্রাম আদালত পুনরায় চালু: আগামী নভেম্বর মাস থেকে আইন ও বিধি অনুযায়ী শুভপুর ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু ও সক্রিয় করা হবে।  মামলা গ্রহণ ও নিষ্পত্তি: স্থানীয় বিচারিক প্রক্রিয়া গতিশীল করতে প্রতি মাসে ন্যূনতম ৩ থেকে ৪টি মামলা গ্রহণ ও নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গ্রাম আদালতের শরণাপন্ন হওয়া: এলাকায় প্রথাগত সালিশ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি না করে, স্থায়ী ও আইনি সমাধানের লক্ষ্যে গ্রাম আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করার আহ্বান জানানো হয়। এখতিয়ারভুক্ত মামলার এখতিয়ার: ইউনিয়নের সকল ওয়ার্ডের গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য সরাসরি ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করতে হবে। ব্যাপক প্রচার-প্রচারণা: গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুরো ইউনিয়নজুড়ে মাইকিং ও প্রয়োজনীয় প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET