, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের নতুন কমিটি সভাপতি সজীব সম্পাদক মোক্তার




বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের নতুন কমিটি সভাপতি সজীব সম্পাদক মোক্তার

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০২৬, ১৭:৩২ | 603 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুরে অবস্থিত বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে এম এ মতিন সজীব সভাপতি এবং মো. নূর মোক্তার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

গত রাতে পাঠাগার প্রাঙ্গণে সাধারণ পরিষদের সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। পরে পাঠাগারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং তাঁদের শপথবাক্য পাঠ করান।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি টি এম রিয়াদ রাশেদীন ও মো. রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মুছা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈনুল ইসলাম মাসুম, কোষাধ্যক্ষ মো. সুমন হোসেন, ক্রীড়া, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলম শেখ এবং দপ্তর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আমিনুল ইসলাম তুষার।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রাসেল মো. সাইফুর রহমান, মো. জাহিদুল ইসলাম, মো. আমান উল্লাহ, মো. নোমানুর ইসলাম আকাশ, মো. ফরিদুল ইসলাম ও গোলাম রেজা-ই-রাব্বী।

সভায় পাঠাগারের উপদেষ্টা মো. আব্দুল মান্নান ও শাহ মো. ফয়সাল হায়দার রুবেলসহ প্রতিষ্ঠাতা কমিটির সদস্য এবং পাঠাগারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বই পড়ি, আলোকিত সমাজ গড়ি স্লোগানকে সামনে রেখে পাঠাগারটি দীর্ঘদিন ধরে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET