, , ,

শিরোনামঃ-




যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০১৮, ২২:০৫ | 835 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর প্রতিনিধিঃ- যশোরে দশ বছরের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃস্পতিবার সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ ঘটনায় বাঘারপাড়া থানায় একটি ধর্ষণ মামালা দায়ের করা হয়েছে।

ওই শিশুর পিতা জানিয়েছে, তার মেয়ে বাঘারপাড়া উপজেলার পশ্চিমা গ্রামের স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার মেয়ে স্কুলে যাবার সময় স্থানীয় বখাটে হোসেন মোল্যার ছেলে তাইজুল ইসলাম বিভিন্ন কু-প্রস্কাব দিয়ে আসছিলো। ৬ ফেব্রুয়ারি সকালে ওই শিশু স্কুলে যাচ্ছিলো। এ সময় তাইজেল ইসলাম ওই শিশুকে কৌশলে ডেকে নিয়ে যেয়ে নিজের গরুর খামারে ধর্ষণ করে। এ ঘটনার ১৪ ফেব্রুয়ারি ওই শিশুটির দাদা বাদি হয়ে বাঘারপাড়া থানায় মামলা দায়ের করেছেন।

বাঘারপাড়া থানার এসআই আব্দুল মতিন জানিয়েছেন, ধর্ষণের ঘটনার সত্যতা জানতে পরীক্ষার জন্য মেয়েটিকে যমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে অভিযোগের ভিক্তিতে তদন্ত করা হচ্ছে।

যমেক হাসপাতালের আবাসিব মেডিকেল অফিসার ডাক্তার ওয়াহিদুজ্জামান ডিটু জানিয়েছেন, পুলিশ ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET