১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কলারোয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি ঘোষণা




কলারোয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি ঘোষণা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০১৮, ১৯:২৮ | 775 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,    
সাতক্ষীরার কলারোয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য উপজেলা প্রশাসন দিনব্যাপি কর্মসচি গ্রহণ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন স্বাক্ষরিত পত্রে গৃহীত কর্মসূচি প্রকাশ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি রাত ১২:০১ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠান ভবন/ দোকান/ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল ৭:৩০ টায় প্রভাত ফেরি, সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  সকাল ১০ টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যোহর নামাজ শেষে সকল মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে সকল মন্দির/গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহীদদের জন্য বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে বই পঠন, স্বরচিত ছড়া ও কবিতা, প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET