নিজস্ব প্রতিবেদক:- ফেনীতে ভুয়া দুটি হেলথ সার্ভিস সেন্টারে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা ও ২টি দুটি হেলথ টেস্ট স্ক্যানার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান অদালত।
বৃহস্পতিবার শহরের আদালতপাড়া ও এসএসকে সড়কে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, কোন রকমের অনুমোদন ছাড়া শহরের আদালত পাড়ায় স্মার্ট হেলথ সার্ভিস সেন্টার ও এসএসকে রোডের কে-লিংক ইন্টারন্যাশনালে অভিযান পরিচালনা করা হয়। এখানে হেলথ টেস্টিং স্ক্যানার নামে এক যন্ত্রে খালি হাত স্ক্যান করে প্রোস্টেট এনালাইসিস, স্কিন এনালাইসিস, ভিটামিন এনালাইসিস, ব্লাড গ্লুকোজসহ সকল প্রকার রিপোর্ট প্রদান করছের সংশ্লিস্টরা।
এ অভিযোগে স্মার্ট হেলথ সার্ভিস সেন্টার এর মালিক রফিকুল ইসলামকে (৩৫) ৭০ হাজার টাকা টাকা ও সহযোগী তাসলিমা আক্তার (২৩) ও সাইফুল ইসলামকে (২৮) ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও কে-লিংক ইন্টারন্যাশনাল এর সত্বাধিকারী আবুল কাশেমকে (৫২) ৫০ হাজার টাকা ও সহযোগী ওসমাম মাখদুম (২২) ও শওকত হোসেনকে( ৪৮) ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, স্বাস্থ্য সেবায় অনিয়ম-প্রতারণা ঠেকাতে জেলা প্রশাসন এ ধরণের আরো অভিযান পরিচালনা করবে।
Please follow and like us:









