তালা প্রতিনিধি :- “সময় এখন নারীরঃ উন্নয়নের তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা” এই স্লোগানকে সামনে রেখে সকাল ১১টায় তালা উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীবের হয়ে বাজারের মেইন সড়ক প্রদক্ষীন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রসাশন ও মহিলা বিষায়ক অধিদপ্তরের আয়োজনে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইচ চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, মহিলা ভাইচ চেয়ারম্যান জেবুন্নেছা খানম প্রমুখ। এসময় সরকারি বে-সরকারি বিভিন্ন নারী উন্নয়ন সংস্থার স্টল প্রদর্শণ করেন।









