নাঙ্গলকোট প্রতিনিধি :- নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউপির তুলাগাঁও গ্রামের শাহাব উদ্দিনের ভূঁইয়া ডেইরি ফার্মে গত রবিবার রাতে অগ্নিকান্ডে ভস্মিভূত হয়। এ সময় ৫ টি গাভি গরু ৩ টি বাছুর ও সাহাব উদ্দিনের মোটর সাইকেল পুড়ে যায়। এলাকা বাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। লাকসাম থেকে ফায়ার সার্ভিস আসার আগেই ডেইরি ফার্ম ভস্মিভূত হয়ে যায়। স্থানীয় সূত্রে জানাযায় গত রবিবার রাতে উপজেলার তুলাগাঁও গ্রামের মৃত আবু ইউছুফ ভূঁইয়ার পুত্র শাহাব উদ্দিনের ভূঁইয়া ডেইরি ফার্মে আনুমানিক রাত ১ টার সময় হঠাৎ করে আগুন লেগেযায়, এসময় বাড়ি লোক জনের চিৎকারে এলাকাবাসী এসে পানি মেরে আগুন নিভাতে সক্ষম হয়।ডেইরি ফার্মে থাকা ফিজিয়াম জাতের ৫ টি গাভি ৩ টি বাছুর একটি ডিসকবার মোটর সাইকেল পুড়ে যায়। এবং পাশ্ববর্তী এনায়েত উল্লার বসত ঘরের কিছু অংশ পুড়ে যায়। সাহাব উদ্দিন জানান নাঙ্গলকোট কর্মসংস্থান ব্যাংক থেকে ঋন নিয়ে ফার্ম টি চালু করেছেন। শত্রুতা বসত : আমার ডেইরি ফার্মে কেউ আগুন লাগাতে পারে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ফার্মের মালিক সাহাব উদ্দিন জানান। থানা পুলিশ মক্রবপুর ইউপি প্যানেল চেয়ারম্যান জাকের হোসেন, মেম্বার মাহবুব, মনির, হাজী রবিউল, ইসমাইল, যুবলীগ নেতা সফিউল আলম, মক্রবপুর ইউপির সাবেক সভাপতি মিজানুর রহমান, মক্রবপুর ইউপির ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম, ঘটনাস্থল পরিদর্শন করেছেন।









