মোঃ জুয়েল রানা ঃ
কুড়িগ্রামের কৃষ্ণপুর পাল পাড়ায় শ্রীঃ রামকৃষ্ণ দেবের মন্দির প্রতিষ্ঠার লক্ষ্যে এক সনাতন ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় অনুষ্ঠিত ধর্ম সভায় বাবু ফনিন্দ্রনাথ শাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী অমেয়াত্মানন্দজী মহারাজ, ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী শান্তিকরা নন্দজী (কিশোর মহারাজ), কুড়িগ্রাম রামকৃষ্ণ আশ্রমের উপদেষ্টা উদয় শঙ্কর চক্রবর্তী, হিন্দু পুঁজা উদযাপন পরিষদ কুড়িগ্রামের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, বীর মুক্তিযোদ্ধা বাবু শুনীল চন্দ্র বর্মন, কুড়িগ্রাম রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অমল ব্যানার্জী প্রমুখ। সকল বক্তাই ঠাকুর রামকৃষ্ণ দেবের আদর্শ ’যতমত ততপথ’ এর উপর বিশ্লষনাত্মক বক্তব্য দেন।
Please follow and like us:









