কলারোয়া (সাতক্ষীরা) থেকেঃ- সাতক্ষীরার কলারোয়ায় ‘শেখ হাসিনার উন্নয়ন, দেশের উন্নয়ন, শেখ হাসিনার উন্নয়ন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন। শেখ হাসিনা যত্রক্ষণ, উন্নয়ন ততক্ষন- এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
তাহলে দেখবেন দেশের মানুষের আর কোন চাহিদা পূরণ থাকবে না। না খেয়ে কেহ অনাহারে মারা যাবে এটা তো হবে পারে না। সেজন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান করেন।
শনিবার বিকালে উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তৃতাকালে এ্যাড মোস্তফা লুৎফুল্লাহ এমপি এসব কথা বলেন।
লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের ২০১৮- ১৯ অর্থ বছরের ১ কোটি ২০ লাখ ৪৪ হাজার ৬শ’ত ৫০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউপি সচিব আব্দুল হামিদ।
উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীন, তালা উপজেলার নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, কৃষি ব্যাংক কর্মকর্তা আব্দুল ওহাব, শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, পৌর যুবলীগের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক নয়ন হোসেন, ইউপি সদস্য ফেরদৌসি আরা, মনিরা পারভীন, শাহিদা খাতুন, আনিছুর রহমান, শরিফুদৌল্লাহ, নূর হোসেন, শফিকুল ইসলাম, কামরুজ্জামান, মইফুল ইসলাম, মিজানুর রহমান, আবু তাহের, ইউপি উদ্দ্যোক্তা আমিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কবিরুল ইসলাম, কাদের মল্লিক, যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন, নাজমুল ইসলাম, রায়হান আলী, গ্রাম পুলিশ জাকির হোসেনসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রমুখ।
বাজেট ঘোষনা শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয় মুসুল্লীদের জন্য।









