মোঃ তাজমুল ইসলাম, তালা(সাতক্ষীরা) প্রতিনিধিঃ- তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট ঘোষণা করা হয়েছে। এ সময় ২০১৮-১৯ অর্থবছরের জন্য এক কোটি ১৭ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়। রবিবার ২৭ মে সকালে জালালপু ইউনিয়ন পরিষদের হলরুমে প্রকাশ্য এ বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান এম, মফিদুল হক লিটু । ইউপি সদস্য শেখ আব্দুল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু। জালালপুর ইউনিয়ন পরিষদের সচিব মো.আতিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য পারুল বিবি, সোনালী চৌধুরী,আবেদা বেগম, শেখ আব্দুল রাজ্জাক,আনারুল ইসলাম,কালিদাশ অধিকারী,আতিয়ার রহমান,শেখ মোস্তফা আলী,পলাম কুমার ঘোষ,মো. আশরাফুল আলম,মনিরুজ্জামান গোলদার প্রমুখ।









