, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • সাংবাদিক জামাল উদ্দিন স্বপনসহ ৬জনের জামিনে মুক্তি লাভ




সাংবাদিক জামাল উদ্দিন স্বপনসহ ৬জনের জামিনে মুক্তি লাভ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ০১ ২০১৮, ১৭:৫১ | 868 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রির্পোটার:-  সাপ্তাহিক সবুজপত্র পত্রিকার সম্পাদক-প্রকাশক, দৈনিক হাজারিকা প্রতিদিনের স্টাফ রির্পোটার জামাল উদ্দিন স্বপনের জামিনে ম্ুিক্ত পেয়েছে গতকাল ( ৩১.০৫.২০১৮) বৃহস্পতিবার বিকেলে। জামাল উদ্দিন স্বপনসহ একই মামলার ৬জনকে বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট কোর্ট ৩নং আমলী আদালতে তুললে বিচারক জামিনে ম্ুিক্ত দেন। এসময় আসামীপক্ষে এজলাসে উকিল দাড়ান এড. এজেএম ছালেহ উদ্দিন খন্দকার, এড.আবদুল হামিদ, এড. শাহজাহান, এড. শাহাদাত হোসেন দুলাল, এড.কামাল হোসেন, এড. আবু জাফর প্রমুখ। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের আবেদন করেন। বিচারক রিমান্ড আবেদন নাকচ করে জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য যে, গত ২১ মে সোমবার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের বাহুড়া গ্রামে ইসলামী সমাজকল্যান পরিষদের ইফতার পার্টিতে সাংবাদিক হিসেবে ছবি তুলতে গেলে সবার সাথে জামাল উদ্দিন স্বপনকেও গ্রেফতার করা হয়। নাঙ্গলকোট থানা পুলিশ থানায় একদিন রেখে পরদিন কুমিল্লা জেলহাজতে প্রেরণ করলে বিগত ১০দিন পর গত বৃহস্পতিবার বিকেলে জামিন হয়। জামাল উদ্দিন স্বপনসহ অন্য আসামীরা হলেন, ডা. আলী আমু, মো: বেলাল হোসেন, হাফেজ আবদুল মতিন, জাবেদ আলী, ফারুক । জামাল উদ্দিন স্বপন লাকসাম প্রেসক্লাবের আমোদ-প্রমোদ সম্পাদক, জাতীয় কবিতা মঞ্চ কুমিল্লা জেলা শাখার সদস্য, নাঙ্গলকোট রাইটাস এসোসিয়েশনের সদস্য, নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET