, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কেশবপুর উপজেলা যুবলীগেরআহ্বায়ক শহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত




কেশবপুর উপজেলা যুবলীগেরআহ্বায়ক শহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ২১ ২০১৮, ২২:০৩ | 1008 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেশবপুর (যশোর) প্রতিনিধি:- যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ ও পৌর যুবলীগনেতা লিটন গাজী বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে বিভিন্ন পত্রিকায় মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে উপজেলা যুবলীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে ত্রিমোহিনী মোড় চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা যুবলীগনেতা আসাদ মোল্যা, আল হেলাল, আল আলাল দিলু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ প্রমুখ। উল্লেখ্য বুধবার দুপুরে কেশবপুরে ঢাকায় কর্মরত সাংবাদিক হাবিবুর রহমানের উপর হামলার ঘটনায় পত্র-পত্রিকায় যুবলীগনেতাদের জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ হয়। তারই প্রতিবাদে উপজেলা যুবলীগের উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET