মোঃ তাজমুল ইসলাম,তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- সাতক্ষীরার তালায় ১২ জুলায় বৃহস্পতিবার সকালে জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প(ফেজ-২) মৎস্য অধিদপ্তর তালা সাতক্ষীরার সহযোগীতায় উপজেলা মৎস অফিস কার্যালয়ে সুবিধাভুগী চাষীদের মাঝে মৎস্য খাদ্য ও উপকরন বিতরন করা হয় । বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: হাদিউজ্জামান ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যন ঘোষ সনৎ কুমার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন ডাঃ সনজয় বিশ্বাস ।
মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং সিআইজি মৎস সমিতির কার্যক্রম ত্বরানিত করার উদ্দেশ্যে, ২৪টি সমিতির ৪৮ জন প্রদর্শণী চাষিদের মাঝে মৎস পোনা, খাদ্যদ্রব্য ও সাইনবোর্ড প্রদান করা হয় । অনুষ্ঠানে সহকারী মৎস কর্মকর্তা সমিতির সভাপতি, সম্পাদকসহ মৎস অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন ।









