বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছীতে উপজেলা কাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম। গতকাল বৃহষ্পতিবার বিকাল ৪টায় উপজেলা শেখ রাশেল মিনি স্টেডিয়াম মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ বনাম মথুরাপুর ইউনিয়ন পরিষদ খেলায় অংশ গ্রহন করেন। এসময় প্রধান অতিথি সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম এর সংগে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, ওসি (তদন্ত) শাহিনুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম.জামান পিন্টু, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, আব্দুর রহমান, জাকির হোসেন চৌধুরী, সাইদুর রহমান কেটু, ফিরোজ হোসেন, এসকেন্দার মির্জা বাচ্চু প্রমূখ। উদ্বোধনী খেলায় বদলগাছী সদর ইউনিয়ন মথুরাপুর ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে।









